
সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইতিহাসের অন্যতম সাক্ষী শতবর্ষী ডাকবাংলোটি এখন অস্তিত্ব সংকটে। ব্রিটিশ আমলে চুন-সুরকির নান্দনিক গাঁথুনিতে নির্মিত এই স্থাপনাটি আজ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে জরাজীর্ণ। যেখানে একসময় ছিল প্রশাসনিক তৎপরতা আর অতিথিদের আনাগোনা, সেখানে এখন শুধুই মাদকসেবীদের আড্ডা।
ইতিহাসের সাক্ষী যখন ধ্বংসস্তূপ
ঘোড়াঘাট থানার উত্তর পাশেই এই প্রাচীন ডাকবাংলোর অবস্থান। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতে, ব্রিটিশ আমল থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এই ভবনের রয়েছে বিশেষ গুরুত্ব। যুদ্ধের সময় এটি পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প হিসেবেও ব্যবহৃত হয়েছিল। তবে সেই জৌলুস এখন কেবলই স্মৃতি।
সরেজমিনে বর্তমান অবস্থা
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটি এখন পুরোপুরি পরিত্যক্ত ও ব্যবহারের অনুপযোগী।
ভবনের অবস্থা: ছাদ ফেটে বৃষ্টির পানি পড়ে, ইট খসে পড়ছে এবং ছাদে জন্মেছে পরগাছা ও আগাছা।
চুরির মহোৎসব: নেই কোনো পাহারাদার। ফলে নিরাপত্তা প্রাচীরের ইট থেকে শুরু করে গ্যারেজের টিনের চাল—সবই চুরি হয়ে গেছে। এমনকি ভেতরের চেয়ার, টেবিল ও খাটসহ মূল্যবান সরঞ্জাম মাদকসেবীরা নিয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।
নিরাপত্তাহীনতা: ভবনটির দরজা-জানালা প্রায় নেই বললেই চলে। বর্তমানে এটি এলাকার মাদকসেবীদের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে