
রহিদুল ইসলাম, রাজশাহী:
রাজশাহীর শাহ্ মখদুম থানা এলাকায় র্যাব-৫ এর অভিযানে ১০(দশ) কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপসহ দুইজন মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৪৮) ও মোঃ রুবেল মিয়া(৪১) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সেলিম মিয়া
সিলেট জেলার মংলা থানার
আলমপুর এলাকার আব্দুল হকের ছেলে ও রুবেল মিয়া
হবিগঞ্জ জেলার
বাহুবল থানার কাজীহাটা এলাকার আব্দুর রহমানের ছেলে।
র্যাব-৫, জানায়, রাজশাহীর সদর কোম্পানী র্যাব-৫ এর
একটি চৌকস অপারেশন দল ৯ই জুন ২০২৬ খ্রিঃ রাত্রী ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম বড় বনগ্রাম এলাকা থেকে ওই দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজোসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষন পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানায় মামলা প্রকৃয়াধীন।