
স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ
টাঙ্গাইল মধুপুর পৌরসভা তিনবার সাবেক মেয়র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল -১ (ধনবাড়ী – মধুপুর ) বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হরহুম শহিদুল ইসলাম সরকার শহীদ এর তৃতীয় মৃত্যু বার্ষিক উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৩ জানুয়ারি ) বিকেল বেলায় সরকার শহীদের নিজ বাস ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা এবং পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
এ সভা ও দোয়া মাহফিলে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার সভাপতির দায়িত্ব পালন করেন যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল -১ (ধনবাড়ী -মধুপুর ) আসনের বিএনপির মনোনীত ধানের র্শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খুররম
খান ইউসুফজি প্রিন্স। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, সাবেক জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, পৌর বিএনপির সহ- সভাপতি মরহুম সরকার শহীদের স্ত্রী লিলি সরকার, পৌর বিএনপির সহ- সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার প্রমুখ।
অনুষ্ঠানে হুমায়ুন কবির তালুকদারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতা কর্মী মধুপুরে স্বপন ফকিরের হাত শক্তিশালী করে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে স্বতন্ত্র প্রাথী এডভোকেট মোহাম্মদ আলীর গ্রুপ থেকে এসে তারা স্বপন ফকিরের গ্রুপে যোগদান করলেন।
এ সময় সরকার শহীদের একমাত্র পুত্র আদিত্য সরকারকে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার জনসম্মুখে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির, পৌর বিএনপির, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ বিএনপির সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত সম্পন্ন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মধুপুর পৌরসভা সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিনজু।